aub logo
  • AUB Admission is ongoing for Summer - 2026 (May to August)  | To Apply Click Here4th AUB International Conference on Good Governance, Justice and Ethical Leadership (08 - 09 May 2026) | For details - Click Here,   *** www.aub.ac.bd is our only website. All other websites in the name of AUB are fake. So everyone is warned not to be deceived. 
aub logo white
4th AUBIC-2026 কুইজ প্রতিযোগিতা

Contact us

+8801678664413-19

২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৩ উপলক্ষে  সুধী সমাবেশ ও মতবিনিময় সভা  এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ
aub_admin February 03, 2023 1420 Views

২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৩ উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা 

“স্বল্প খরচে, মানসম্মত শিক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশের বৃহৎ ও  স্বনামধন্য বেসরকারী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ তার ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ২০২৩ এর মাসব্যাপী কর্মসূচী’র উদ্বোধন করে আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসে।
তারই ধারাবাহিকতায় এইউবি তার মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে গতকাল আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসে এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করে। 

এতে রাজধানী ঢাকা ও তার আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের বরেণ্য শিক্ষাবিদ, শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ন ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বিশেষ করে সাভার ও আশুলিয়া এলাকার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের অধ্যক্ষবৃন্দ সুধীসমাবেশে উপস্থিত হন।  
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবি প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইউবি উপাচার্য প্রফেসর ড. শাহজাহান খান, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন এইউবিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মুহাম্মাদ জাফার সাদেক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন এইউবি ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুল ইসলাম, উপস্থিত ছিলেন এইউবি রেজিস্ট্রার একেএম এনামুল হক, এইউবি’র বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, ফ্যাকাল্টি ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় এইউবি প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক বলেন, ১৯৯৬ সালে দেশমাতৃকার প্রয়োজনে দক্ষ, যোগ্য ও নৈতিকতা সম্পন্ন মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। বর্তমানে এইউবি’র সার্টিফিকেটধারী প্রায় ২ লাখ গ্র্যাজুয়েট বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মক্ষেত্রে নিজেদেরকে দক্ষ হিসেবে প্রমান করতে সক্ষম হয়েছে।  বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতেই এগিয়ে চলছে এইউবি। সেই অগ্রযাত্রায় আপনাদের মত ব্যক্তিদের সহযোগিতা একান্ত কাম্য। আপনাদের মত আলোকিত মানুষরাই গড়ে তুলতে পারবে আগামীর স্মার্ট বাংলাদেশ। 
বিশেষ অতিথির বক্তৃতায় এইউবি ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুল ইসলাম  বলেন, গরীব ছাত্রছাত্রীদের টিউশন ফি মওকুফসহ মেধাবীদের জন্য রয়েছে বৃত্তির ব্যবস্থা। তাছাড়া মুক্তিযোদ্ধা কোটায় ভর্তিকৃত ছাত্রছাত্রীদের রয়েছে সম্পূর্ণ বিনা খরচে লেখাপড়ার সুযোগ। সর্বোপরি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ সকল শ্রেনীর ছাত্রছাত্রীদের মানসম্মত শিক্ষার সুযোগ দিয়ে এক নবদিগন্তের সূচনা করেছে। 

আলোচনা সভায় সভাপতি’র বক্তৃতায় এইউবি উপাচার্য প্রফেসর ড. শাহজাহান খান বলেন, সারা বিশ্বে আজ বাংলাদেশের শিক্ষার্থীরা তাদের মেধার স্বাক্ষর রাখছে। বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে “স্বল্প খরচে, মানসম্মত শিক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখেই ২০২৩ সালে আমাদের সার্বিক শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। মানসম্মত শিক্ষার বিকল্প নেই, সৎ ও যোগ্য দক্ষ জনশক্তি তৈরীতে এশিয়ান ইউনিভার্সিটি বদ্ধ পরিকর।
আলোচনা সভার পর সুধীসমাবেশে তৈরী হয় আনন্দমুখর পরিবেশ, উপস্থিত সবাই গল্প আর আড্ডার মধ্য দিয়ে গ্রহণ করেন দুপুরের খাবার ও এইউবির গিফট হ্যাম্পার। সবশেষে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সুধী সমাবেশের সমাপ্তি টানেন ভর্তি ও তথ্য বিভাগের পরিচালক সহযোগী অধ্যাপক মো: জাকির হোসেন।