aub logo
  • AUB Admission is ongoing for Fall - 2026 (September to December)  | To Apply Click Here, 📢 Asian University of Bangladesh co-organizes ASEAN Social Business Conference (ASBC 2026)! 🎁 Free Transport & Accommodation for participants registering under AUB affiliation! 📌 Submission & Registration Deadline: 15 October 2026 | 🗓 Conference Date: 29 October 2026. 👉 Click Here to Register & Details          *** www.aub.ac.bd is our only website. All other websites in the name of AUB are fake. So everyone is warned not to be deceived. 
aub logo white
ASBC Conference 2026

Contact us

+8801678664413-19

এইউবির ৪২ শিক্ষার্থী পেলেন ‘টপ অ্যাচিভার অ্যাওয়ার্ড’ - প্রথম আলো
aub_admin October 28, 2023 1447 Views

এইউবির ৪২ শিক্ষার্থী পেলেন ‘টপ অ্যাচিভার অ্যাওয়ার্ড’ - প্রথম আলো

বেসরকারি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি) ফলাফলের ভিত্তিতে বিভিন্ন বিভাগের ৪২ শিক্ষার্থীকে পুরস্কৃত করেছে। গতকাল শুক্রবার সাভারের আশুলিয়ায় এইউবি ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে এসব শিক্ষার্থীর হাতে পুরস্কারের অর্থমূল্য ও সনদপত্র তুলে দেওয়া হয়।

এইউবির এ পুরস্কারের নাম ‘টপ অ্যাচিভার অ্যাওয়ার্ড’। ২০২৩ সালে স্প্রি সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীর মধ্য থেকে নির্বাচিত এই ৪২ জনকে ২৫ শতাংশ মেধাবৃত্তিও দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এইউবি উপাচার্য শাহজাহান খান। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ মো. নূরুল ইসলাম। আর সভাপতিত্ব করেন রেজিস্ট্রার এ কে এম এনামুল হক।

উপাচার্য শাহজাহান খান বলেন, নিজেকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে মেধার বিকল্প নেই। ব্যক্তিজীবনে সৎ থাকতে হবে। আমরা চাই এইউবির শিক্ষার্থীরা সবার মডেল হিসেবে গড়ে উঠবে।

নিউজ লিংক -

প্রথম আলো

নয়া দিগন্ত

যায়যায়দিন

দেশ রূপান্তর

দ্যা ডেইলি ক্যাম্পাস

বাংলাদেশ সমাচার