aub logo
  • AUB Admission is ongoing for Summer - 2026 (May to August)  | To Apply Click Here4th AUB International Conference on Good Governance, Justice and Ethical Leadership (08 - 09 May 2026) | For details - Click Here,   *** www.aub.ac.bd is our only website. All other websites in the name of AUB are fake. So everyone is warned not to be deceived. 
aub logo white
4th AUBIC-2026 কুইজ প্রতিযোগিতা

Contact us

+8801678664413-19

এইউবি এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন
aub_admin January 04, 2026 242 Views

এইউবি এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি) এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান।

আজ রোববার (৪ জানুয়ারি) আশুলিয়ায় অবস্থিত স্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে দুই মাসব্যাপী এই কর্মসূচির শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ও বোর্ড ট্রাস্টিজ এর চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক এবং উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ড. শাহজাহান খান।

সকালে শান্তির প্রতীক কবুতর ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেষে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয় চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার বিশ্ববিদ্যালয় চত্বরে এসে শেষ হয়। এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এর পক্ষ থেকে এ বছর সম্মাননা পেয়েছেন, শিক্ষা নেতৃত্ব, গবেষণা ও জ্ঞানচর্চায় ভূমিকার জন্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। সাংবাদিকতা ও মিডিয়া নেতৃত্বের জন্য দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান। বাংলা সাহিত্য ও একাডেমিক গবেষণায় অনন্য অবদানের জন্য অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, চেয়ারম্যান, বাংলা একাডেমি। এছাড়াও ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে স্বীয় ক্ষেত্রে পেশাগত উৎকর্ষতা, নৈতিক নেতৃত্ব এবং দেশ ও মানুষের কল্যাণে অনন্য ভূমিকার স্বীকৃতি হিসেবে এই ৩ বিশিষ্ঠ ব্যক্তির হাতে তুলে দেয়া হয় “এইউবি ফাউন্ডার অ্যাওয়ার্ড—২০২৬”।

অনুষ্ঠানের সভাপতি এইউবি উপাচার্য ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান বলেন, 'স্বল্প খরচে মানসম্মত উচ্চ শিক্ষা এই প্রতিপাদ্যকে সামনে রেখেই আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।  সৎ, যোগ্য এবং দক্ষজনশক্তি গড়ে তোলার লক্ষ্যে এশিয়ান ইউনিভার্সিটি কাজ করে যাচ্ছে। আগামীতে এইউবি বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়াবে।

বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক বলেন, সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিশ্বমানের সিলেবাস ও কারিকুলাম দিয়ে এইউবি তার শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। আগামীতে আমরা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে স্থান করে নেওয়ার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা গত ৩০ বছরে এই দেশকে মেধা ও নৈতিকতায় উন্নত দক্ষ ও যোগ্য গ্র্যাজুয়েট উপহার দিয়েছি। আগামীতে এই ধারা অব্যাহত থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান বলেন, ১৯৯৬ সালে উচ্চশিক্ষা গ্রাম এবং নগর পর্যায়ে পৌঁছে দিতে এবং দক্ষ ও নৈতিক মানবসম্পদ তৈরির উদ্দেশ্যে এশিয়ান ইউনিভার্সিটির যাত্রা শুরু করে। সেই যাত্রা ৩০ বছর পর পূর্ণতা পেয়েছে। এই দিনটি অবশ্যই গৌরবের। যিনি এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তার প্রতি সবার কৃতজ্ঞ থাকা উচিত। এইউবি আমাকে যেই সম্মান দিয়েছে তার জন্য আমিও এইউবির প্রতি কৃতজ্ঞ।

আলোচনা সভাশেষে কেক কেটে ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে এইউবি প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেককে ফুলেল শুভেচ্ছা জানান বোর্ড অব ট্রাস্টিজ এর মেম্বার ও সিন্ডিকেট সদস্যরা, এছাড়া বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, কর্মকর্তা—কর্মচারী ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মুক্তাশা দীনা চৌধুরী ও সমাজকর্ম বিভাগের প্রভাষক হিজবুন্নাহার তানিয়া।

৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬ উপলক্ষে মাসব্যাপী বর্ণাঢ্য আয়োজনে রয়েছে বিতর্ক প্রতিযোগিতা, ইংলিশ অলিম্পিয়াড, কুইজ কম্পিটিশন, ক্রিকেট টুর্নামেন্ট, আন্তর্জাতিক সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফুড ফেস্টিভ্যাল, ক্রীড়া প্রতিযোগিতা ও ফ্যামেলি ডে।


নিউজ লিংক-   যায়যায়দিন