aub logo
  • AUB Admission is ongoing for Spring - 2026 (January to April)  | To Apply Click Here
  • 4th AUB International Conference on Good Governance, Justice and Ethical Leadership (08 - 09 May 2026) | For details - Click Here
  • To verify your document, please email us at verification@aub.ac.bd 
  •  *** www.aub.ac.bd is our only website. All other websites in the name of AUB are fake. So everyone is warned not to be deceived. 
aub logo white
4th AUBIC-2026 কুইজ প্রতিযোগিতা

Contact us

+8801678664413-19

নরসিংদীতে এশিয়ান ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু, নারী শিক্ষার্থীরা সকল প্রোগ্রামে পাচ্ছে ৩০% ছাড়, মেলা চলবে ১৫ মার্চ ২০২৩ পর্যন্ত
aub_admin March 13, 2023 1334 Views

নরসিংদীতে এশিয়ান ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু, নারী শিক্ষার্থীরা সকল প্রোগ্রামে পাচ্ছে ৩০% ছাড়, মেলা চলবে ১৫ মার্চ ২০২৩ পর্যন্ত

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ভর্তি মেলা স্প্রিং সেমিস্টার ২০২৩ (জানুয়ারি - জুন) শুরু হয়েছে নরসিংদীতে। ১৩ মার্চ থেকে ১৫ মার্চ ২০২৩ পর্যন্ত চলবে এই মেলা। নরসিংদী রেলওয়ে স্টেশনসংলগ্ন পৌরপার্কে সকাল ১১ টায় মেলার শুভ উদ্বোধন করেন এইউবি এর প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। মেলা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইউবি ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ‍্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী মিয়া। স্বাগত বক্তব্য রাখেন ভর্তি বিভাগ এর পরিচালক ও সহযোগী অধ্যাপক মো: জাকির হোসেন। এছাড়াও বক্তব‍্য রাখেন নরসিংদী মডেল কলেজের অধ‍্যক্ষ কামরুল ইসলাম ও রায়পুরা চেতনা বিকাশ মহিলা কলেজের অধ‍্যক্ষ শফিউল আযম কাঞ্চন। এছাড়াও এইউবি বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও ফ্যাকাল্টি এবং উর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

মেলা উপলক্ষে ছাত্রছাত্রীদের জন্য থাকছে বিশেষ ছাড় এর মধ্যে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সকল প্রোগ্রামে পাচ্ছেন কমপক্ষে ২৫% ছাড়, ভর্তিচ্ছু নারী শিক্ষার্থীরা সকল প্রোগ্রামে পাচ্ছে কমপক্ষে ৩০% ছাড়, এই মেলায় গ্রুপ এডমিশনে ৩ থেকে ৫ জন একসাথে ভর্তি হলে থাকছে ৩০% ছাড়, এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীরা পাচ্ছে ৫০% ছাড়, এসএসসি ও এইচএসসিতে জিপিএ গোল্ডেন ৫ প্রাপ্ত শিক্ষার্থীরা পাচ্ছে ১০০% ছাড় ও এছাড়াও মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য থাকছে ১০০% ছাড়। মেলা চলবে ১৫ মার্চ পযর্ন্ত।

যোগাযোগ : ০১৬৭৮৬৬৪৪১৭-১৯ । বিস্তারিত জানতে aub.ac.bd