স্মৃতি, শ্রদ্ধা এবং সংস্কৃতির এক অনন্য মিলনমেলায় সফলভাবে সম্পন্ন হয়েছে জুলাই গণঅভ্যুত্থান উদযাপন ২০২৬।
এই আয়োজনে উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত ও সফল করে তোলার জন্য সকল সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, অতিথিবৃন্দ এবং বিশেষভাবে সকল শিল্পী ও স্বেচ্ছাসেবীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
সংস্কৃতির মাধ্যমে জুলাইয়ের চেতনা, ত্যাগ ও সংগ্রামের ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এই ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের আগামী দিনের প্রেরণা হয়ে থাকবে।
আসুন, ঐক্য, সংস্কৃতি ও দেশপ্রেমের চেতনায় আমরা এগিয়ে যাই এক সুন্দর বাংলাদেশের পথে।
