বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির গভীরে ইসলামের রয়েছে এক সমৃদ্ধ ও বহুমাত্রিক উত্তরাধিকার। প্রত্নতাত্ত্বিক নিদর্শন, স্থাপত্যশৈলী, শিল্প-নন্দন ও সাংস্কৃতিক বিকাশের মধ্য দিয়ে বাংলায় ইসলামের সেই ঐতিহাসিক অভিযাত্রাকে নতুনভাবে অন্বেষণের প্রয়াস—
“বাংলায় ইসলাম: একটি প্রত্নতাত্ত্বিক ও নান্দনিক খোঁজ”
এই আয়োজন ইতিহাসের সাক্ষ্য ও নান্দনিক ঐতিহ্যের আলোকে বাংলায় ইসলামের বিকাশ, প্রভাব এবং সভ্যতাগত অবদানকে জানার ও উপলব্ধি করার একটি তাৎপর্যপূর্ণ উদ্যোগ।
আয়োজনে:
ইসলামের ইতিহাস ও সভ্যতা বিভাগ
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ






