এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে BNQF বাস্তবায়ন ও গুণগত নিশ্চয়তা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি)-এ 'উচ্চশিক্ষায় BNQF বাস্তবায়ন, গুণগত নিশ্চয়তা ও অ্যাক্রেডিটেশন' বিষয়ে দিনব্যাপী পেশাগত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আয়েশা মেমোরিয়াল হলে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (BAC)-এর আয়োজনে এবং এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (IQAC)-এর সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবি-এর ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোশাররফ হোসাইন ভূঁইয়া, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. মো. শাহ আমরান, অ্যাক্রেডিটেশন, QA ও NQF-এর পরিচালক প্রফেসর নাসির উদ্দিন আহমেদ এবং এইউবি আইকিউএসি (IQAC) পরিচালক প্রফেসর ড. মুহাম্মাদ জাফার সাদেক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আখতার হোসাইন খান।
প্রশিক্ষণে উচ্চশিক্ষায় BNQF বাস্তবায়ন, গুণগত নিশ্চয়তা, অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার মানোন্নয়ন ও গুণগত নিশ্চয়তা নিশ্চিত করার ক্ষেত্রে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত ট্রেনিং সেশনে এইউবি-এর বিভিন্ন ফ্যাকাল্টির সম্মানিত ডীন, বিভাগীয় প্রধান এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আলোকচিত্র

