এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বাংলা বিভাগের অ্যালামনাই কমিটির পক্ষ থেকে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক স্যারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এ সময় বাংলা বিভাগের শিক্ষক ও অ্যালামনাই কার্যনির্বাহী কমিটির সদস্যরা কেক কেটে আনন্দঘন মুহূর্ত উদযাপন করেন। আন্তরিক এই আয়োজন বিশ্ববিদ্যালয় ও প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও সুদৃঢ় বন্ধনের সুন্দর প্রকাশ।