aub logo
  • AUB Admission is ongoing for Spring 2027 (January to April)  | To Apply Click Here,  *** www.aub.ac.bd is our only website. All other websites in the name of AUB are fake. So everyone is warned not to be deceived. 
aub logo white
Apply Now

Contact us

+8801678664413-19

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো 'চড়ুইভাতি-২০২৬'।
aub_admin November 14, 2026 42 Views

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো 'চড়ুইভাতি-২০২৬'।

🍲 চড়ুইভাতি-২০২৬ | ইসলামিক স্টাডিজ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (ISSA)

ক্লাসরুমের চেনা গণ্ডি পেরিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের এক মিলনমেলায় পরিণত হয়েছিল পুরো আয়োজন। চুলার ধোঁয়া ওঠা রান্নার সুবাস, প্রাণখোলা হাসি, জমজমাট আড্ডা আর পারস্পরিক সহযোগিতায় মুখর হয়ে উঠেছিল পুরো আয়োজনস্থল।

এ যেন শুধু একটি চড়ুইভাতি নয়; বরং নতুন-পুরোনো শিক্ষার্থীদের মধ্যে পরিচিতি, সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার এক সুন্দর প্রয়াস।

অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনকে প্রাণবন্ত ও উৎসাহমুখর করে তোলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এ. এস. এম. ইকবাল হুসাইন, ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. রাশেদুল আলম এবং বিভাগের অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ।

সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় ‘চড়ুইভাতি-২০২৬’ হয়ে উঠেছিল আনন্দময় ও স্মরণীয় একটি দিন।

🏛️ আয়োজনে: ইসলামিক স্টাডিজ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (ISSA), এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (AUB)


#চড়ুইভাতি২০২৬   #ISSA_AUB   #IslamicStudies   #AUB   #Brotherhood   #Togetherness   #CampusLife


📸 চড়ুইভাতি-২০২৬ এর আনন্দঘন মুহূর্ত