aub logo
  • AUB Admission is ongoing for Fall - 2026 (September to December)  | To Apply Click Here, 📢 Asian University of Bangladesh co-organizes ASEAN Social Business Conference (ASBC 2026)! 🎁 Free Transport & Accommodation for participants registering under AUB affiliation! 📌 Submission & Registration Deadline: 15 October 2026 | 🗓 Conference Date: 29 October 2026. 👉 Click Here to Register & Details          *** www.aub.ac.bd is our only website. All other websites in the name of AUB are fake. So everyone is warned not to be deceived. 
aub logo white
ASBC Conference 2026

Contact us

+8801678664413-19

এইউবিতে ‘ফাউন্ডার অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব
aub_admin December 26, 2025 1755 Views

এইউবিতে ‘ফাউন্ডার অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

দেশের বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদান রাখা ছয়জন বিশিষ্ট ব্যক্তিত্বকে প্রথমবারের মতো ‘এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি) ফাউন্ডার অ্যাওয়ার্ড’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই নতুন অ্যাওয়ার্ড চালু করা হয়েছে। আগামী ৪ জানুয়ারি ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস (আশুলিয়া)-এ আয়োজিত ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের উপস্থিতিতে তাঁদের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজ নিজ ক্ষেত্রে পেশাগত উৎকর্ষতা, নৈতিক নেতৃত্ব এবং দেশ ও মানুষের কল্যাণে অনন্য ভূমিকার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হচ্ছে। এ বছর যাঁরা এই সম্মাননা পাচ্ছেন তাঁরা হলেন—অধ্যাপক নিয়াজ আহমেদ খান (উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়) — শিক্ষা নেতৃত্ব, গবেষণা ও জ্ঞানচর্চায় অবদানের জন্য। ড. মাহমুদুর রহমান (সম্পাদক, দৈনিক আমার দেশ) — সাংবাদিকতা ও মিডিয়া নেতৃত্বে অবদানের জন্য। এ এন এম এহসানুল হক মিলন (সাবেক প্রতিমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়) — শিক্ষা নেতৃত্ব ও সামাজিক উন্নয়নে ভূমিকার জন্য। অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক (চেয়ারম্যান, বাংলা একাডেমি) — বাংলা সাহিত্য ও একাডেমিক গবেষণায় অনন্য অবদানের জন্য। ড. মোহাম্মদ আইয়ুব মিয়া (প্রধান নির্বাহী কর্মকর্তা, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট; চেয়ারম্যান, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি) — সামাজিক সেবায় অবদানের জন্য। ড. মুহাম্মদ আবদুল বারী (যুক্তরাজ্যের মুসলিম ও বৃহত্তর কমিউনিটির নেতা; সাবেক সেক্রেটারি জেনারেল, মুসলিম কাউন্সিল অব ব্রিটেন) — সামাজিক সেবা ও প্যারেন্টিং শিক্ষায় অবদানের জন্য।

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ১৯৯৬ সালে প্রতিষ্ঠার পর থেকে তিন দশক ধরে উচ্চশিক্ষা প্রসার, গবেষণা এবং মানবসম্পদ উন্নয়নে কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, এই অ্যাওয়ার্ডের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা ও কর্মের মাধ্যমে দেশ গঠনে অনুকরণীয় ভূমিকা রাখা ব্যক্তিদের যথাযথ স্বীকৃতি দেওয়া সম্ভব হবে। ৩০তম ফাউন্ডেশন ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, নীতিনির্ধারক, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়।

নিউজ লিংক - আমার দেশ