গভীর শোক প্রকাশ
অত্যন্ত দুঃখ ও গভীর শোকের সঙ্গে জানানো যাচ্ছে যে, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাবেক রেজিস্ট্রার জনাব এম. এ. মোতালিব চৌধুরী ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তাঁর ইন্তেকালে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ পরিবার গভীরভাবে শোকাহত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, প্রশাসন ও প্রাতিষ্ঠানিক অগ্রযাত্রায় তাঁর নিষ্ঠা, দায়িত্বশীলতা ও মূল্যবান অবদান আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাঁর মৃত্যু আমাদের জন্য এক বেদনাবিধুর ক্ষতি।
আমরা মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করি—তিনি যেন মরহুমের সকল ভুলত্রুটি ক্ষমা করেন, তাঁর নেক আমলসমূহ কবুল করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন। একই সঙ্গে মহান আল্লাহ যেন তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, শুভানুধ্যায়ী ও প্রিয়জনদের এই অপূরণীয় শোক ধৈর্য ও সাহসের সঙ্গে বহন করার তাওফিক দান করেন।
মহান আল্লাহ তাঁকে রহমত ও মাগফিরাতের চাদরে আবৃত করুন। আমিন।