aub logo
  • AUB Admission is ongoing for Fall - 2026 (September to December)  | To Apply Click Here,  *** www.aub.ac.bd is our only website. All other websites in the name of AUB are fake. So everyone is warned not to be deceived. 
aub logo white
ASBC Conference 2026

Contact us

+8801678664413-19

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. এনামুল হক আজাদ স্যার আজ সন্ধ্যায় হার্ট অ্যাটাক করে মিরপুর হার্ট ফাউন্ডেশনে ইন্তেকাল করেছেন।
aub_admin September 27, 2026 284 Views

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. এনামুল হক আজাদ স্যার আজ সন্ধ্যায় হার্ট অ্যাটাক করে মিরপুর হার্ট ফাউন্ডেশনে ইন্তেকাল করেছেন।

তাঁর এই আকস্মিক ইন্তেকালে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ পরিবার গভীরভাবে শোকাহত। আমরা একজন শ্রদ্ধেয় শিক্ষক, প্রজ্ঞাবান শিক্ষাবিদ ও স্নেহভাজন মানুষকে হারালাম।

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে দোয়া করছি—আল্লাহ তাআলা যেন তাঁকে ক্ষমা করেন, তাঁর কবরকে নূরময় ও প্রশস্ত করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও শিক্ষার্থীদের প্রতি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ সবাইকে এই শোক ধৈর্য ও সবরের সঙ্গে সহ্য করার তাওফিক দান করুন।

আমিন।

শোকাহত
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ পরিবার